Breaking:
15 April 2026

মা-ভাইসহ আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়া গ্রেপ্তার

Post

নেত্রকোনায় দায়ের করা একটি প্রতারণা ও ফন্দিবাজি মামলায় আলোচিত টিকটকার ও কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়া খান (২২), তার মা হাফসা আখতার (৪২) এবং ভাই স্বাধীন মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। 


শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। নেত্রকোনার আটপাড়া থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাদী তমা আক্তার নামে এক নারী।


এলাকাবাসী ও ভুক্তভোগীদের অভিযোগ, প্রিয়া তার মা ও ভাইয়ের সহযোগিতায় প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের প্রেমের জালে ফাঁসাতেন। এরপর যৌন সম্পর্কের অজুহাতে তাদের নামে ধর্ষণ মামলা দিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করতেন।


প্রিয়া ও তার পরিবারের বিরুদ্ধে এ ধরনের অন্তত ৪২টি অভিযোগ রয়েছে। তার করা সাজানো মামলায় বর্তমানে বেশ কয়েকজন নিরপরাধ ব্যক্তি জেলহাজতে রয়েছেন বলে জানা গেছে।

এদিকে, প্রিয়া ও তার মা-ভাই গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে রাত ১টার দিকে আশুলিয়া থানায় হাজার হাজার উৎসুক জনতা ভিড় জমায়। বিক্ষুব্ধ জনতা তাদের ওপর ক্ষোভে ফেটে পড়ে, যার ফলে আসামিদের প্রিজন ভ্যানে তুলতে পুলিশকে বেশ বেগ পেতে হয়।

আশুলিয়া মডেল থানার ওসি রুবেল হাওলাদার জানান, প্রিয়া নারী হওয়ার সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে এই অপকর্ম চালিয়ে আসছিলেন। লোকলজ্জার ভয়ে অনেকে তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পেতেন না। তারা বারবার বাসা পরিবর্তন করে এই \'হানি ট্র্যাপ\' বা ব্ল্যাকমেইল ব্যবসা পরিচালনা করতেন।

আটপাড়া থানার এসআই রফিকুল ইসলাম জানিয়েছেন, প্রিয়া ও তার পরিবারের বিরুদ্ধে ওই থানায় আরও একাধিক অভিযোগ জমা পড়েছে। বর্তমানে তাদের নেত্রকোনায় স্থানান্তরের প্রক্রিয়া চলছে।

Author Figure

Mid Method

Our Mission

Our mission is to help websites and businesses grow through consistent, high-quality, and valuable written content. We believe that strong content builds trust, increases visibility, and keeps audiences engaged.