Breaking:
15 April 2026

ইরানে সেনা পাঠাবে না যুক্তরাজ্য: স্টারমার

Post

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানে সেনা মোতায়েনের সম্ভাবনা নাকচ করেছেন। তিনি বলেন, এটি আমাদের যুদ্ধ নয়, এবং আমরা এতে জড়িয়ে পড়ব না। খবর আল-জাজিরার।


স্টারমার বলেন, ব্রিটিশ নাগরিকদের জীবন, ব্রিটিশ স্বার্থ এবং ওই অঞ্চলে আমাদের মিত্রদের সুরক্ষার জন্য যুক্তরাজ্য ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ’ নিচ্ছে।

তিনি আরও বলেন, হরমুজ প্রণালি পুনরায় চালু করতে যুক্তরাজ্য তার প্রচেষ্টা অব্যাহত রাখবে। তবে আমরা এই যুদ্ধে যোগ দেব না।

তবে যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে হুমকির সঙ্গে সংশ্লিষ্ট ইরানি স্থাপনাগুলোর ওপর হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে।

এছাড়া যুক্তরাজ্য ইরানের নিক্ষেপিত ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যুদ্ধবিমান মোতায়েন করেছে।

Author Figure

Mid Method

Our Mission

Our mission is to help websites and businesses grow through consistent, high-quality, and valuable written content. We believe that strong content builds trust, increases visibility, and keeps audiences engaged.